সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে তীব্র যানজটের কবলে পড়েছেন । পরে বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়েন।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যেকোন মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, 'সব কিছুরই শেষ আছে।' বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতের এজলাসে ওঠার সময় সাংবাদিকদের এ কথা বলেন।
পবিত্র কোরআন ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি ও প্ররোচনামূলক পোস্ট দেওয়া ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের প্ররোচনায় না পড়ার জন্য নাগরিকদের সতর্ক করে জরুরী বার্তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়। এতে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা।
ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ।
প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জ দাখিল করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী চালানো পুলিশের বিশেষ অভিযানে অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। দীর্ঘদিন ধরে ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে বৃষ্টির কারণে। তবে আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।
দেশের বাজারে বুধবার (৮ অক্টোবর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৪৬৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে বুধবার (৮ অক্টোবর) তৃতীয় দিনের মতো জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো জেরা শেষ করেন এই স্টেট ডিফেন্স আইনজীবী। জুলাই গণহত্যা নিয়ে সাক্ষীর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে নিজের মক্কেলদের পক্ষে বিভিন্ন সাফাই প্রশ্ন করেন আমির হোসেন। আন্দোলনকারীদের বাধ্য হয়েই পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন বলে যুক্তি খণ্ডন করেন। দিনভর জেরা করলেও শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।