স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে ।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশিদের ভিসা আবেদনে সাম্প্রতিক জটিলতা নিয়ে সরকার সচেতন ও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর পেছনের কারণ হিসেবে তিনি আবেদনকারীদের ‘নকল নথি’ দাখিল এবং বিদেশি দূতাবাসগুলোর সক্ষমতার সীমাবদ্ধতাকে তুলে ধরেছেন। বুধবার (৮ অক্টোবর) ঢাকা
তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড। বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহজটিকে অভ্যর্থনা জানায়। বুধবার (৮ অক্টোবর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গত ২৮ সেপ্টেম্বর একটি চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি চিঠিতে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়টি উল্লেখ করেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘চিঠি অনেক দিন পর আমার কাছে এসেছে। আমার কাছে মনে হয়, এটা নিয়ে আমরা আলোচনা না করি।
ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ঢাকার বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পরনির্ভর হতে চাই না। আমাদের যেই ডেডলাইন থাকুক না কেন, আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে। বুধবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এলডিসিবিষয়ক এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঝটিকা মিছিলের সংখ্যা কিন কমছে। আপনারা জানে ২৪৪ জনকে একযোগে হাতেনাতে ধরার পর সংখ্যাটা কমছে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী শহর রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বিশ্বের অনেক দেশেই চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে। বাংলাদেশে এখনো সে রকম পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়নি। তবে কবিরপুর ফিল্ম সিটি নির্মিত হলে চলচ্চিত্র নির্মাণে আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজধানীর বনানী থানায় জুলাই আন্দোলনে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী