স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম আবার একদিনের ব্যবধানে বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী, নির্বাচনে বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
অভিযানের সময় মুচলেকা দিয়ে ছেড়ে দিয়ে জনরোষে পড়ার পর বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করেছে দুদক। ধরা হয়েছে তাঁর সহযোগীকেও, যাঁর মাধ্যমে ওই রাজস্ব কর্মকর্তা ঘুষ নিতেন বলে অভিযোগ উঠেছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো সম্ভাব্য সংকট এড়াতে ভারত থেকে নন-বাসমতি চাল এবং যুক্তরাষ্ট্র থেকে ৫
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে। এছাড়া দেশে দারিদ্র্যের হার বাড়ার পাশাপাশি ভালো নেই কর্মসংস্থানের বাজারও। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার বেড়েছে এবং শ্রম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
এক কোটির বেশি বাংলাদেশী বিদেশে শরীরের রক্ত পানি করা শ্রম আর ঘামে অর্জিত অর্থ প্রতি মাসে নানান মাধ্যমে দেশে পাঠান। ওই টাকার মধ্যে বৈধ পথে পাঠানো রেমিটেন্সই মূলত কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ। রফতানির পর প্রবাসী আয়ই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম বড় উৎস। যদিও এই আয় নানান অবৈধ চ্যানেল তথা হুন্ডির কারণে শুরু থেকেই বাধাগ্রস্থ।
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা। গত মাসে দাম ছিল এক হাজার ২৭০ টাকা। ১২ কেজিতে দাম কমেছে ২৯ টাকা।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চতুর্থ পলিটিক্যাল কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে।
নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার । মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক
টাইফয়েড টিকাদান নিয়ে প্রচারণার ঘাটতি ও সামাজিক উদাসীনতা নিয়ে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, একটি শিশুও বাদ পড়া চলবে না। জন্মসনদ থাকুক বা না থাকুক, সবাইকে টিকার সুযোগ দিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে, তবে দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ এখনো মোকাবেলা করতে হবে।
সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সরকারের এই উদ্যোগ। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ এই মোট ব্যয় হবে বলে জানা গেছে।
স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো একটি টেকসই, জবাবদিহিমূলক এবং জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ। এর আগের অর্থবছরে প্রবৃদ্ধি ছিল প্রায় ৪ শতাংশ। আর ২০২৬-২৭ অর্থবছরে তা বাড়তে পারে ৬.৩ শতাংশে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এ তথ্য প্রকাশ করা হয়।