২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ইতোমধ্যেই একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, তিনি এবারের জাতীয় নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন। তার প্রত্যাশা, এই নির্বাচন হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটযুদ্ধ, যা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।
: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার যোগ্য হবেন না বলে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের স্বর্ণবাজারে ইতিহাস গড়েছে নতুন মূল্য। প্রথমবারের মতো ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে এই মূল্য ঘোষণা করে, যা মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ছয় বছর পার হলেও চূড়ান্ত বিচারপ্রক্রিয়া এখনো শেষ হয়নি। হাইকোর্ট রায় বহাল রাখলেও, আপিল বিভাগের শুনানি শুরু হয়নি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের অক্টোবর মাসের দাম বাড়বে না কমবে—তা জানা যাবে মঙ্গলবার (৭ অক্টোবর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাচার হওয়া অর্থ ফেরাতে দেশের সব তফসিলি ব্যাংককে আন্তর্জাতিক ১২টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে জিম্মি করে জোরপূর্বক এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের
দৃকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী নৌবহরের অংশ হিসেবে কনশেনস নামের একটি জাহাজে আছেন। জাহাজটিতে জীবন কেমন কাটছে, তাঁদের কী কী কাজ করতে হচ্ছে,
আজ রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন। সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটিই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি।
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এমন মন্তব্য করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী রোববার (৫ অক্টোবর) ভারতে ইলিশ রফতানির শেষ দিন। এবার অনুমতির ১২০০ টনের মধ্যে মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। দেশের ৩৭ জনের মধ্যে মাত্র ১৬ জন রফতানিকারক ভারতে ইলিশ রফতানি করতে পেরেছেন।