| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ করতে পারবে ইসি

তফসিল ঘোষণার আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়ে আইন সংশোধন করেছে সরকার। সব আনুষ্ঠানিকতা সেরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে।

বিস্তারিত...

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যাত্রীর সঙ্গে দুজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবে না।

বিস্তারিত...

মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাকিনের (১৪) মৃত্যু হয়েছে। সে মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করেই এ ট্যারিফ বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনের দিনক্ষন ঠিক না হলেও পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য বাসা খোঁজা হচ্ছে

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কোথায় থাকবেন, সেটি নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেখানে এখন জাদুঘর নির্মাণকাজ চলছে। এর ফলে ভবিষ্যতে কোনো সরকারপ্রধান বা প্রধানমন্ত্রীর আর গণভবনে থাকার সুযোগ নেই।

বিস্তারিত...

দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। আমার লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়—এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

বিস্তারিত...

বিনামূল্যে চিকিৎসার কথা বললেও খোঁজ নেয়নি সরকার

হাসপাতালের উপপরিচালক ডা. বজলুর রহমান আদিল বলেন, ‘আমরা বার্ন রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন, ক্রিম, ড্রেসিং সেট– সব বিনামূল্যে দিয়েছি। পরে সরকারের ঘোষণা নজরে এসেছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’ তিনি বলেন, ‘আমাদের এখন কিছু লাগছে না। তবে এত বড় দুর্ঘটনায় সরকারি উপস্থিতি থাকলে সমন্বয় আরও ভালো হতো। অনেক বেসরকারি সংস্থা সহায়তার প্রস্তাব দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

বিস্তারিত...

২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বিস্তারিত...

মেহেরপুরে গ্রামের বাড়িতে অষ্টম শ্রেণির তাসনিমের জানাজা সম্পন্ন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিমের জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে

বিস্তারিত...

এবার অগ্নিদগ্ধ শিক্ষার্থী আইমানও চলে গেলো

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আইমান (১০) নামে অগ্নিদগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।

বিস্তারিত...

স্থিতিশীল সবজির দাম, তবুও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা

সবজির বাজারে দাম এখন অনেকটা স্থিতিশীল থাকলেও নেই আশানুরূপ বিক্রি। ক্রেতা সঙ্কটে দিন পার করছেন ব্যবসায়ীরা। বাজারে ভিড় যেমন কম, তেমনি ক্রয় করা লোকজনও চোখে পড়ার মতো না।

বিস্তারিত...

১১ হাজার টন ইলিশ যাচ্ছে সৌদি আরব

বাজারে ইলিশের সরবরাহ কম, দামও চড়া। এমন অবস্থায়ও বিদেশে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মৌসুমে সৌদি আরবে ১১ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে এসব ইলিশ পৌঁছাবে মধ্যপ্রাচ্যের দেশটিতে।

বিস্তারিত...

মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডি,আইসিইউতে লড়ছে শিশুরা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত মোছা. মাহিয়া। বিমান দুর্ঘটনায় শরীরের ৫০ শতাংশ ঝলসে যায় তার, পুড়ে গিয়েছিল শ্বাসনালিও।

বিস্তারিত...

১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে বিমানবন্দরে আটকে দিলো মালয়েশিয়া

প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বিস্তারিত...

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৭.৬১ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কহার আরোপের ফলে চাপের মুখে পড়েছে পোশাক রপ্তানি। তবে ২৭টি দেশের সমন্বয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আশাব্যঞ্জক অগ্রগতি দেখাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪