সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেফতার করেছে র্যাব।
যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রাজধানীর উত্তরার দিয়াবড়ি এলাকায় প্রশক্ষিণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এর মধ্যে আটজন আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল।
বিতরণ লাইন নির্মাণকাজের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার (২৫ জুলাই)। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫ লাখ ডলার বা ৩০ বিলিয়ন ডলার।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের কার্যালয় (ওএইচসিএইচআর) আমাদের স্বার্থেই স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে আরো এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম মাহিয়া তাসনিম।
চব্বিশের জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনাক্ত পাঁচজন হলো- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। সিআইডি এসব মরদেহের বিপরীতে ১১ জন দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ বছর বয়সী এক ছেলে মারা গেছেন।
কোনো নাগরিককে গ্রেফতারের আগে সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা সংস্থার কর্মকর্তা পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।