রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুই শিক্ষক হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী এবং মাসুকা বেগম।
কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির কথা রয়েছে আজ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২৩ জুলাই) তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরেক শিশুর নাম সাদ সালাহ উদ্দিন (৯)। মর্গে সাদের হাতে পরা লাল রঙের ঘড়ি দেখে বাবা সালাহ উদ্দিন মুকুল নিশ্চিত হয়েছিলেন, এটিই তার সন্তান। সাদ মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমে তৃতীয় শ্রেণিতে পড়ত। বিমানটি সাদদের শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়েছিল।
শিক্ষকসহ বাকি কর্মকর্তা-কর্মচারীরা এসেছেন স্কুলে। সেইসঙ্গে হোস্টেলে থাকা শিক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীরাও ক্যাম্পাসে এসেছে। অনেকের সঙ্গে তাদের অভিভাবকও এসেছেন। তেমনই একজন শিক্ষার্থী রামিম তাসকিন আহমেদ।
দেশের দশটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।
বিগত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে পণ্য রপ্তানিতে ১৬ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি এবং ৩৩ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নতুন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি আগামী দিনে বিনিয়োগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছেন।
গত বছর এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়।
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে