ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যাবে। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটটিতে থাকা তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রগুলো নিলামে তোলা হচ্ছে।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা-পুলিশ।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার ভাই শাহিন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের ১৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।’
এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্রিটিক্যাল ৮ জন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনসহ মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময় পর্যাপ্ত ওষুধ এবং রক্তের ব্যবস্থা হয়েছে । বুধবার (২৩ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, সরকারের হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ নেই।’
বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে গিয়ে বিকল হয়ে যায় ইঞ্জিন। এরপর চার দিন ধরে সাগরে ভাসতে থাকেন ১৮ জেলে। অবশেষে মঙ্গলবার তাদের জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী।
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
বুধবার (২৩ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি,নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি এবং গনোফোরাম।
জুলাই সনদ দ্রুত প্রণয়নের লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোতে শিগগীরই ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
শিক্ষা উপদেষ্টা বলেছেন, তাঁর কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না। তাই নিজে থেকে তাঁর পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তবে সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন।