| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ১৯ প্যাকেজ উচ্চমূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিস্তারিত...

গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের কুষ্টিয়া সেক্রেটারি পদ হারালেন

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে নতুন সেক্রেটারি করা হয়েছে।

বিস্তারিত...

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যমনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মনিরুজ্জামান

খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

মোরেলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর, উৎসুক জনতার ভিড়

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুছনা (মাছ ধরার) জালে আটকা পড়া একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে উপজেলা সদরে।

বিস্তারিত...

মুজিবনগর হাসপাতালে রোগীদের খাবারে হরিলুট, অর্ধেকও মিলছে না

মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সরকারি বরাদ্দের খাবার নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কাগজে-কলমে উন্নতমানের ও পুষ্টিকর খাবার সরবরাহের তথ্য থাকলেও বাস্তবে রোগীদের দেওয়া হচ্ছে নিম্নমানের ও পরিমাণে কম খাবার।

বিস্তারিত...

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা সোহরাব কারাগারে

সরকারি সার পাচার মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিস্তারিত...

প্রাইভেট কারের ধাক্কায় কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক নিহত, আহত ২

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারের ধাক্কায় দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) রাতে খোকসা শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সাতক্ষীরায় জলাবদ্ধতায় ৩৮ স্কুল বন্ধ

অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে সাতক্ষীরায় ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলার প্রায় ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিতে ভেসে গেছে ১২৭টি মাছের ঘের। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

বেনাপোল বন্দরে ৩.৬৭৫ টন ভায়াগ্রা জব্দ

মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানি করা তিন হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রার কাঁচামাল (সিলডেনাফিল সাইট্রেট) জব্দের পর বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জব্দকৃত চালানটি যাতে কোনোভাবে বন্দর পণ্যগার থেকে সরিয়ে নেওয়া না যায়, সে জন্য সংশ্লিষ্ট ৩২ নম্বর শেডে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

“তারণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যেককে সামনে নিয়ে রবিবার (১২ জুলাই) শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতর

বিস্তারিত...

কেন একমাত্র মেয়েকে খুন করলেন বাবা-মা

জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মা যখন আদরের একমাত্র সন্তানকে নিজ হাতে হত্যা করেন, তখন পৃথিবীর সবচেয়ে নির্মম নিষ্ঠুরতার প্রকাশ ঘটে। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে খুলনায়, যা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিস্তারিত...

জীবননগরে ইয়াবা-গাঁজাসহ আটক দম্পতির কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ আটক এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন সামারি ট্রায়াল কোর্ট (দ্রুত বিচার আদালত)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪