যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠান চালডাল ডটকম-এ তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে সহস্রাধিক কর্মী সোমবার বিক্ষোভ করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে পার্কের ১২ ও ১৪ তলায় অবস্থিত কল সেন্টার কার্যালয়ের ভেতরে তারা বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন।
আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে জামায়াত ও বিএনপি সমার্থকের মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোলপাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলের ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬-৭ মিনিট দাঁড়িয়ে অনেককে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের আদেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে মিছিল, সমাবেশ ও স্লোগান। সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন একই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা-এর ছেঁউড়িয়া আখড়াবাড়ি-তে সাধুভক্তদের আরাধনা, গান ও মেলার আয়োজন হলেও এবার রমজান মাসের কারণে একদিনেই অনুষ্ঠান শেষ করা হচ্ছে।
যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন-কে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে একজন ‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দেশে আনা হয়েছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মরদেহ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।