| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উদীচী হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি

শোরে উদীচী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা বলেন, দীর্ঘ ২৭ বছর পার হলেও উদীচী হত্যাযজ্ঞের প্রকৃত অপরাধীদের এখনো চিহ্নিত করা যায়নি, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।

বিস্তারিত...

দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে আদালতের কার্যক্রম

কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। ১৯৮৩ সালে নির্মিত এই পুরাতন ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও ঝুঁকি নিয়েই এখানেই আদালতের সব কার্যক্রম চালানো হচ্ছে।

বিস্তারিত...

মাগুরায় জেলা আওয়ামীলীগ কার্যালয় উদ্বোধনের পরই আগুন-ভাঙচুর, আটক ৩

মাগুরায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

নড়াইলে নসিমন খাদে পড়ে চালকের মৃত্য

নড়াইল সদর উপজেলায় বিশুদ্ধপানি সরবরাহকারী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২ টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কের হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।।

বিস্তারিত...

পূবালী ব্যাংকের লকার থেকে দুইশ ভরি স্বর্ণালংকার গায়েব

বাগেরহাট শহরের পূবালী ব্যাংক পিএলসি-এর লকার (ভল্ট) থেকে সুমন কুমার দাস নামে এক ব্যবসায়ীর অন্তত দুইশ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কের শাখায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাগেরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে সদস্য হলেন চৌধুরী রেনজিনা আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

শফিক হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি ঝিনাইদহবাসীর

ঝিনাইদহে ২০১৮ সালে সংঘটিত শফিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিহত শফিক শহরের পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক মরহুম তরফদার (পটলা)–এর ছেলে।

বিস্তারিত...

নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জরিমানা করেন।

বিস্তারিত...

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর শহরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

যশোরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল, বিভিন্ন জেলার ভুয়া নম্বর প্লেট, মাস্টার চাবিসহ চুরি কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

বিস্তারিত...

বাউফলে ইউপি সদস্যদের সাথে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সভা

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সাথে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ) ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কালীগঞ্জে রাতের আধারে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য’র পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫মার্চ) ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে আহত হয়েছে অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শার্শা সীমান্তে ১২ ইয়াবাসহ কিশোর গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোগা বিওপি পোস্টের টহল দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার কিশোর মো. রানা হোসেন (১৫)। তিনি গোগা গ্রামের বাসিন্দা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪