| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ২২:৪১:৫৮:অপরাহ্ন  |  ২১২৯৬৮৮ বার পঠিত
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
ছবির ক্যাপশন: ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ঢাকাও বায়ুদূষণের তালিকায় প্রায়ই শীর্ষ দশে থাকে। তবে গতকালের চেয়ে আজ ঢাকার বাতাসে কিছু উন্নতি হয়েছে। আজ ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৬৩, যা সহনীয় পর্যায়ের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৪।

গতকাল সোমবার সকাল ৮টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ছিল ১৪০, যা যা সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আর দূষিত শহরের তালিকায় গতকাল ঢাকার অবস্থান ছিল ৪ র্থ।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির বায়ুমান ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১২৪ ও ১৯৯। এদিকে একই ১১১ বায়ুমান নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে মিশরের কায়রো ও ইন্দোনেশিয়ার জার্কতা।

বায়ুদূষণ: বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক অদৃশ্য বিপদবায়ুদূষণ: বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক অদৃশ্য বিপদ

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

গত বছর সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ ও চাদগত বছর সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ ও চাদ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪