| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১২:০৪:৫২:অপরাহ্ন  |  ৬৪২১ বার পঠিত
সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
ছবির ক্যাপশন: জেনারেল ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তুরস্কের সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদারে দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।

সেনাপ্রধানের এই সফরে দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪