রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রনি তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীতে পৃথক পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়।
নরসিংদীর পলাশে রামিম নামে ৯ বছরের এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে
বিদেশ ফেরত নারীদের পুনরেকত্রীকরণ ও নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নরসিংদীতে নারী অভিবাসী ফোরাম-এর ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মে) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ছফুরা বেগম।
নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া(২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ।
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একত্রিত করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
জরুরি উন্নয়নকাজের জন্য আগামী রোববার (১০ মে) থেকে ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করেছে দলটি।
নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে নরসিংদীতে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জে পুরোনো সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল জানিয়েছেন, শিগগিরই জেলার পাঁচ থানার ওলামাদের মতামতের ভিত্তিতে শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬মে) বিকালে দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬মে) দুপুরে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের স্বল্পলারু এলাকায় ধলেশ্বরী নদী সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দোহভাজন হিসেবে চারনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।