| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারী ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

বিস্তারিত...

টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায়ে ওই দণ্ড ঘোষণা করেন।

বিস্তারিত...

ভাইরাসে টাঙ্গাইলের আখ ক্ষেতে বিপর্যয়, লোকসানের শঙ্কায় কৃষকরা

টাঙ্গাইলে ভাইরাসজনিত রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আখচাষিরা। জেলার বিভিন্ন এলাকায় ক্ষেতের পর ক্ষেত আখ পচে যাচ্ছে। যে আখগুলো কোনোভাবে টিকে আছে, সেগুলোও স্বাভাবিকভাবে মোটা না হওয়ায় বাজারে দাম মিলছে না। এতে উৎপাদন ব্যয় তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা, ক্ষতিপূরণ এবং কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

বিস্তারিত...

ভাঙ্গায় খাদ্য সংগ্রহে লোকালয়ে হনুমান

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে গত কয়েক দিন ধরে দুটি বন্য হনুমানের বিচরণ দেখা যাচ্ছে। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা এসব বন্যপ্রাণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত হনুমানের আক্রমণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

সলিমপুরে সড়ক নির্মাণে সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে ছয়টি সংযোগ সড়ক পাকাকরণ প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সার উৎপাদনের কাঁচামাল দ্রুত আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা এবং সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানীর নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে।

বিস্তারিত...

কাপাসিয়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার আইনশৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, যানজট, অবৈধ মাটি কাটা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে স্পিডবোট ডাকাতি, ইঞ্জিন লুট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুটের ঘটনা ঘটেছে। এ সময় ঘাটের এক বৃদ্ধ পাহারাদারকে হাত-পা বেঁধে রেখে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়। পরে পদ্মা নদীর মাঝামাঝি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বোট দুটি উদ্ধার করা হলেও ইঞ্জিন দুটি খুঁজে পাওয়া যায়নি।

বিস্তারিত...

ফরিদপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফরিদপুরে অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলায় অপর আসামি আশিক শেখকের বিচার চলছি শিশু আদালতে। মঙ্গলবার (২১ জুলাই) ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক অ

বিস্তারিত...

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফরিদপুরের সদরপুরে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে টিনের চালে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শরীয়তপুর জেলা আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার গ্রেপ্তার

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জে

বিস্তারিত...

মাধবদীতে দুই হাসপাতালে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী পৌর এলাকার আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নরসিংদী সদর উপজেলা

বিস্তারিত...

নির্মাণের সাত দিনেই ভেঙে গেল নির্মিত ড্রেন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তিনটি গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন নির্মাণের মাত্র সাত দিনের মাথায় ধসে পড়েছে। এ ঘটনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন, নির্মাণসামগ্রীর নয়, মিস্ত্রির কাজের ত্রুটির কারণেই ড্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিষিদ্ধ ঘোষিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন ছাত্রলীগের জেলা কমিটি। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত থেকে এ তথ্য নিশ্চিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা।

বিস্তারিত...

পাংশায় সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীর পাংশায় ‘বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪