আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা আবুল বাসার এলাজ। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর শিবপুরে মুরগিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা উভয়েই চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার
রাত তখন গভীর। নরসিংদীর মাধবদীর বলবর্দী এলাকার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। কিন্তু নিজের কষ্টার্জিত সম্পদ বিলিয়ে না দিয়ে ডাকাতদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ৫০ বছর বয়সী এই গৃহকর্তা। আর এই সাহসিকতার চরম মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। ডাকাতদের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ঘটনাস্থলেই চিরতরে চোখ বুজলেন শাহজাহান মিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা জামাল উদ্দিন বিদ্যুতের নাম তৃণমূলের বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত এ মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুরে আলোচিত চীনা নাগরিক জাং ডং শেং ওরফে মোহাম্মদ আলীর বিয়ে, ধর্মান্তর ও পরিচয়সংক্রান্ত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই পুলিশের সহযোগিতায় তিনি ও তাঁর দাবি করা স্ত্রী কেয়া খাতুন এলাকা ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাসুদ খানকে সহ-অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিনের বিরুদ্ধে মিছিলের পর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কাশীপুর এনসিপির উদ্যোগে নগরীর দেওভোগ বাংলা বা
ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদক পাওয়া মো. সাদিকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন শিকারীর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে রাজন শিকারী।
নরসিংদীর মাধবদী থানায় দায়ের করা দুই মাস বয়সী এক শিশুর পায়ে গুরুতর আঘাত করে নির্যাতনের আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত নতুন সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। জাতীয় সংসদ জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশে জনকল্যাণমুখী রাজনীতি চর্চা হচ্ছে।