সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, কোন একটা পাথর সরানোর চেষ্টা করে, একদম জীবন ঝালাপালা করে দেব। কোনোর ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে অন্য পাথর বা আমদারি করা পাথর দিয়ে ঢেকে দেয়। তাহলে ট্রাকও জব্দ করবো।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় কয়েক শত কোটি টাকা মূল্যের পাথর আত্মসাতের সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদক সিলেট কার্যালয়ের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে আসে
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে লুট করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জের আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার হয়।
অবশেষে জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে পাথর লুটপাটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডির পর এবার কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়েছে। সোমবার তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়।
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম
সিলেটে আরও ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় পাথর লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আশিক মাহমুদ কবিরের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর লুট ও চুরির ঘটনায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সাদাপাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের সাদাপাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসন বড় পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতের মধ্যে জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হয়। এ কাজে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টাস্কফোর্স অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করে। কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে রাতেই পাথরগুলো ফিরিয়ে আনা হয়।
সিলেটে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে রাস্তায় আটকে দেয়া হয়েছে পাথর বোঝাই ট্রাক।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।