সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর অবাধে লুটে নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী এই পর্যটনকেন্দ্র থেকে দিনেরাতে শত শত মানুষ নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে। স্তুপকৃত পাথরের পাশাপাশি মাটি খুঁড়েও নেওয়া হচ্ছে পাথর। গত কয়েকদিন ধরে অবাধ লুটপাটের কারণে পর্যটনকেন্দ্রটি এখন প্রায় পাথরশূন্য। সাদাপাথর লুটের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিলেট-তামাবিল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন।
সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৭ জনকে। এ ছাড়াও মামলার বাকি ১৭ আসামিকে ২ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।
‘হাওরের সুলতান-৪’ নামক এক হাউসবোট কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মামলা দায়ের করেছেন মাহাবুর আলম সোহাগ নামে ঢাকার এক পর্যটক।
হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৫ নম্বর ব্যাটালিয়ন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া তার চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশ কখনো প্রশাসনের, কখনো ব্যবসায়ীর আবার কখনো সেনাবাহিনীর হয়েছে, জনতার হয়নি। আমরা জনতার বাংলাদেশ গঠন করতে চাই।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছেন। সেই মামলায় আমি ও আমাদের নেতা কর্মীরা জেল খেটেছি।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত ধারাবাহিক এই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে চৌদ্দগুষ্টিসহ পালাতে হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক আমরা সেটা চাইনা। তবে সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বিগত দিনের মতো যেনতেন কোন নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না।
যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জায়গা সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হয়েছেন
গত শুক্রবার (২৭ জুন) সকালে নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে জমকালো অনুষ্ঠানে মারুফ উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত সকলের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ