| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৭১ সালের গ্রেনেড পাওয়া গেলো মৌলভীবাজারে

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে ধানি জমিতে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি অনেক পুরাতন, তাই ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর পুতে রাখা গ্রেনেড। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এক বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের মিল ভয়ংকর : ফরহাদ মজহার

কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেছেন, ‘দেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ রয়েছে। অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জামায়াতের তেমন সোচ্চার ভূমিকা দেখা যায় না।’

বিস্তারিত...

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো সিলেটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়।

বিস্তারিত...

সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নিহত, আহত ১০

সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (সকাল ৭টা) ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিলেটে নারী চিকিৎসকের ওপর হামলা: ইন্টার্নদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বিস্তারিত...

ওসমানী মেডিক্যালে চিকিৎসকের ওপর হামলা, স্বামী-স্ত্রীসহ ৩ জন আটক

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর সেবা নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা, ভাঙচুর ও হেনস্তার ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বিস্তারিত...

তাহেরীর হলফনামায় নিজের নামে ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা হলেও স্ত্রীর নামে কোনো সম্পদ, গহনা বা নগদ অর্থ নেই। তাহেরীর নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ।

বিস্তারিত...

১০ হাজার কোটি দিয়েও কেনা যাবে না: ডিসি সারওয়ার

মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে সিলেটে সৃষ্ট পক্ষপাত ও ঘুস লেনদেনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ১০ কোটি টাকা তো দূরের কথা, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবে না। যদি এক টাকার ঘুসের প্রমাণ আসে, সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেবো।

বিস্তারিত...

সিলেটে ভোররাতে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেউ হতাহত হয়নি

সিলেট ও আশপাশের এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের কম্পনে নগরী ও উপশহরের বিভিন্ন এলাকা দুলতে থাকে।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী আদালতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তারের পর মধ্যরাতে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

বিস্তারিত...

‘এসআইকে পোড়ানো’ জুলাই আন্দোলনকারী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে ‘থানায় আগুন দিয়ে এসআইকে পুড়িয়ে দিয়েছিলাম’, এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় জুলাই আন্দোলনকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।

বিস্তারিত...

থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি: ওসিকে হুমকি বৈষম্যবিরোধী নেতার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।

বিস্তারিত...

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মুজিবুর রহমান ডালিম

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও উত্তরপূর্বাঞ্চলের প্রতিষ্ঠিত দৈনিক সিলেটের দিনরাত-এর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম।

বিস্তারিত...

ভারতে চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দিনের ছেলে আশিকুর (১৯) ও এক

বিস্তারিত...

সিলেটে প্রথম আলো অফিস ভাঙচুর

ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে নগরীর পূর্ব জিন্দাবাজারে অবস্থিত অফিসে বিক্ষুব্ধ জনতার একাংশ এ ধরণের কাণ্ড ঘটায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪