| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিলেটে তারাপুর গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ

সিলেটের তারাপুর চা বাগানে গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ভস্মীভূত হয়েছে।

বিস্তারিত...

বিয়ের দাওয়াত নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: এক প্রবাসী নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রবাসী নিহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ইমাম থেকে এমপি হলেন আবুল হাসান

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৫৯ বছর বয়সী আবুল হাসান পেশায় ইমাম, খতিব ও শিক্ষক। নির্বাচনে তিনি দেয়াল ঘ

বিস্তারিত...

ভোটকেন্দ্রে মারামারিতে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার, বিজিবি মোতায়েন

সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

হবিগঞ্জে নির্বাচনী কার্ড বঞ্চিত দুই শতাধিক সাংবাদিক

হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেও প্রায় ২০০ সাংবাদিক নির্বাচনী কার্ড না পাওয়ায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সিদ্ধান্তের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

বিস্তারিত...

সিলেটে ৪.০ মাত্রার ভূমিকম্প

ফের ভূমিকম্প হলো বাংলাদেশে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

বিস্তারিত...

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন প্রার্থী, কর্মী ও সমর্থকদের শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে, ঠিক সেই সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)

বিস্তারিত...

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

এই গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত কয়েকশ’ মানুষ। গজল শেষে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে বক্তা বলে ওঠেন, ‘ভাইজান, বাজান—ভোটটা দিয়েনও।’ ব্যতিক্রমী এই ভোট চাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম আবহ।

বিস্তারিত...

সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের আজকের কর্মসূচী

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগের তিন জেলায় কর্মসূচি পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানানো হয়েছে, শনিবার তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় পৃথক জনসভায় অংশ নেবেন। সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। নির্ধারিত সময় অনুযায়ী জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সিলেট নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে তেমুখি পয়েন্টে একটি পথসভা চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

৯.৬ ডিগ্রিতে কাঁপছে শ্রীমঙ্গল

মৌলভীবাজার জেলার হাওর ও পাহাড়বেষ্টিত চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে এলাকাবাসী শীতে কাঁপছেন। তবে দিনের বেলা রোদ উঠায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

বিস্তারিত...

সিলেটের ওসমানী হাসপাতালে আগুন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক অ্যাম্বুল্যান্স চালক। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের পঞ্চম তলার ২৩

বিস্তারিত...

মধ্যরাতে থানায় তাহেরী, দিলেন অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও হত্যার হুমকির অভিযোগ করেছেন।

বিস্তারিত...

সিলেটে সেফটি ট্যাংকের ভেতরে মিলল উচ্চ মাত্রার বিস্ফোরক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের একটি চালান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ জানুয়ারি) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন তারা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪