ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়েই চলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম বলে ২০০০ রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১০২৪ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেন অভিষেক। এর মধ্য দিয়ে ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন এই বাঁহাতি ব্যাটার।
আগের দিন শেষে আফগানিস্তান তৃপ্তির ঢেঁকুরই তুলছিল হয়তো। ৩৪৬ রানের জবাবে যদি ৪ উইকেট হারিয়ে ২১১ রান তুলে ফেলা যায়, তাহলে এটুকু তৃপ্তি আসতেই পারে। তবে বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই ম্যাচে ফিরেছে দুর্দান্তভাবে। ২১ রান খরচায় তুলে নিয়েছে আফগানদের বাকি ৬টি উইকেট। আর তাতেই ১০৬ রানের স্বাস্থ্যকর এক লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে দলটি।
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সম্ভবত আফগানিস্তানও এমন কিছু কল্পনায় আনেনি। আবুধাবি টেস্টের প্রথম দিনের অর্ধেকজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশের। সেই দলটাই কি না ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলে। ১২৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর দিন শেষে ৩১৭ রান তুলতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।
একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগাররা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলবে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
অস্ট্রেলিয়া সফর সামনে রেখে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরলেন ডেভিড হেম্প। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপ ও এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার আরও বড় দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি। তার বিশ্বাস, আসন্ন অস্ট্রেলিয়া সফরে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে।
নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্যটা পাকিস্তান ব্যাটারদের জন্য বেশ কঠিন হতে পারে বলেই ধারণা করা হয়েছিল। তবে পেসার মুস্তাফিজুর রহমানের অপ্রত্যাশিত খরুচে বোলিংয়ে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেল। পাকিস্তানি ব্যাটারদের তণ্ডবলীলতায় নির্ধারিত ওভারের ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই অনায়াস জয় তুলে নিয়েছে পাকিস্তান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মোহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে নতুন কেউ দায়িত্ব নিতে পারেন। সেই দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও।
সর্বশেষ এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হারের পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপরই বিসিবিকে মেইল করে জানান, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না তিনি।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই চক্রে এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় ফাইনালে ওঠার সুযোগও দেখছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। তার সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় ভারত। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে শেফালির রানও করতে পারেনি পুরো বাংলাদেশ দল। ৮১ রানে অলআউট হয়ে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
প্রথম ওয়ানডেতে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়লেন ট্রাভিস হেড। ৭৫ বলে সেঞ্চুরি করে এই প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্রুততম ওয়ানডে শতকের মালিক এখন এই বাঁহাতি ওপেনার।
মাত্র ১৫ বছর বয়সেই অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। তবে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা তার জন্য খুব একটা মসৃণ হয়নি।
মাঠে রোদ ফুটলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কথা উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধা