| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে হেনস্তা, মারধর ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হলেও এখনো গ্রেপ্তার হননি মামলার দুই আসামি পুলিশ সদস্য। অন্যদিকে, ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান রয়েছেন আইনের ধরাছোঁয়ার বাইরে। তাকে কেবল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সোর্সকে আটক দেখানো হলেও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

ভারতকে ১০ রান জরিমানা

পিচের সুরক্ষিত অংশে বারবার দৌড়ানোর দায়ে ভারত ‘এ’ দলকে শাস্তি পেতে হলো। তাদের ১০ রান জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) শ্রীলঙ্কার ডাম্বুলায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে বিরল এই ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

কাউন্টি অভিষেকে ৯ উইকেট হাসান মাহমুদের

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকেই দারুণ ছাপ রাখলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে প্রথম ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিস্তারিত...

‘মা, তোমার জন্য গাড়ি কেনার ইচ্ছা ছিল’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন তাওহিদ হৃদয়। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি। আর সেই গাড়ি পেয়েই মাকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই ব্যাটার।

বিস্তারিত...

নারী দলের জয়ে উচ্ছ্বসিত তামিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনায় সবচেয়ে বেশি আনন্দিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিস্তারিত...

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই শুরু করল মেয়েরা। রোববার বার্মিংহামে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

বিস্তারিত...

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছিলো বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজে টাইগারদের আরও বড় সুযোগ বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। তবে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে তীরে এসে তরী ডুবিয়েছে নাজমুল হোসেন শান্তরা। ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নে

বিস্তারিত...

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকটা হয়েছিল মিরপুরেই। ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান করে ফিরেছিলেন লিটন দাস। এরপর কেটে গেছে ১১ বছর। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন, সেঞ্চুরিও করেছেন একাধিক। কিন্তু মিরপুরের ওয়ানডে ক্রিকেট যেন বারবারই তাকে আটকে রেখেছিল এক অদৃশ্য দেয়ালে।

বিস্তারিত...

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ইনিংসের শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে সঙ্গে

বিস্তারিত...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ

ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার মিশনে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিস্তারিত...

নাঈমকে হেনস্তা করা ওসি প্রত্যাহার

চট্টগ্রামে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় খুলশি থানায় নেওয়ার পর নিজের পরিচয় দেওয়ার পরও সম্মানজনক আচরণ পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসান। তার দাবি, পরিচয় দেওয়ার পর খুলশি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম তাকে ‘চোখ নিচে নামিয়ে কথা বলতে’ বলেছিলেন। এদিকে ঘটনার জেরে ওই ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে একমাত্র লক্ষ্য থাকবে সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ কাজে লাগানো। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বড় সুখবর এসেছে বোনাস ঘোষণার মাধ্যমে।

বিস্তারিত...

পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান

চট্টগ্রামে পুলিশের মারধর ও হয়রানির অভিযোগের ঘটনায় ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান বলেছেন, ঘটনাস্থলে

বিস্তারিত...

তৃতীয় ওয়ানডের জন্য অপরিবর্তিত বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলই বহাল রাখা হয়েছে শেষ ম্যাচেও।

বিস্তারিত...

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

৩৪তম ওভারে নাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ অপেক্ষা করে খেলা চালিয়ে যান তিনি। পরের দুই ওভারে জয় নিশ্চিত করে ফেলেন তাওহীদ-মিরাজ জুটি। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪