| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল সফরে প্রধানমন্ত্রী যে সকল কর্মসূচিতে অংশ নেবেন

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ০৯:৫৯:১৩:পূর্বাহ্ন  |  ৩৯৭১ বার পঠিত
বরিশাল সফরে প্রধানমন্ত্রী যে সকল কর্মসূচিতে অংশ নেবেন

স্টাফ রিপোর্টার: সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। এক দিনের সরকারি সফরে সোমবার (১৩ জুলাই) তিনি দক্ষিণাঞ্চলের এ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সফরসূচির মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। একই উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

এ ছাড়া বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নির্ধারিত কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরকালে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের আশা, এ সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪