| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাতকড়াসহ পালিয়ে গেল আসামি, ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন এক মামলার আসামি। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পালিয়ে যাওয়া ওই আসামির নাম রুবেল চৌধুরী (৩০)। তিনি উপজেলার শহীদপুর গ্রামের বাসিন্দা ছিনু চৌধুরীর ছেলে। একটি মারামারি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান আটক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগ, যুবককে গণধোলাই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মিলন মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তার ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী।

বিস্তারিত...

সিলেটে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ১০

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুই ব্যক্তিকে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় জিন্দাবাজারের তাঁতিপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা রহমত মারুফ বহিষ্কার ও গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি এবং শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিস্তারিত...

দলীয়করণ হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ও দুদকই তার উদাহরণ: নাহিদ ইসলাম

দেশে দলীয়করণ আবার শুরু হয়েছে। নানা দপ্তরে দুর্নীতি ও দলীয়করণ চলছে। দলীয়করণের উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুদককে উল্লেখ করা যায়—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ মার্চ) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। তালিকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।

বিস্তারিত...

সিলেট সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিস্তারিত...

মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে : শফিকুর রহমান

সরকারের মন্ত্রিপর্যায়ের কিছু নেতার ‘কাঁচা ও দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে এবং অপরাধ প্রবণতা উসকে পাচ্ছে এমন মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে অসচেতন মন্তব্য জাতির জন্য শুভ বার্তা নয়।

বিস্তারিত...

আমরা পাহারাদারের ভূমিকায় কাজ করবো: পানিসম্পদমন্ত্রী

সরকার প্রকল্পে দুর্নীতি রোধে কঠোর অবস্থান রাখছে, জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করবো।

বিস্তারিত...

চীনের সাংহাই থেকে মৌলভীবাজার, সীমানা ভিন্ন হলেও বন্ধন এক

প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনা কন্যা ক্রিস হুই মৌলভীবাজারের টিকরপাড়াের যুবক সুকান্ত সেন-এর সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন।

বিস্তারিত...

ওসিকে গালাগাল: বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বাহুবল উপজেলা

বিস্তারিত...

গোয়াইনঘাটে গোপনাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে গোপনাঙ্গ কাটা অবস্থায় মঞ্জুর আহমদ (নাম পরিবর্তিত) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা: পিকআপ–সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। মৌলভীবাজার–শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিস্তারিত...

চীনা তরুণী ক্রিস হুই এসে বিবাহ করছেন মৌলভীবাজারে

মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুবক সুকান্ত সেনকে বিয়ে করতে বাংলাদেশে এসে পৌঁছেছেন চীনা তরুণী ক্রিস হুই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা প্রথমে বিমানযোগে ঢাকায় আসেন এবং এরপর হেলিকপ্টারে করে বর সুকান্তের বাড়ি তারাপাশা টিকা পাড়া গ্রামে পৌঁছান। এসময় আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আনন্দে মেতে উঠেন। বর-কনের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪