সিলেট নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান আরও জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
জ্বালানি সংকটের এই সময়ে যেখানে এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী চিত্র। প্রচলিত গিফট বা নগদ টাকার বদলে বরকে উপহার দেওয়া হলো ২ লিটার অকটেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়ের অনুষ্ঠানে নগদ অর্থ বা প্রচলিত গিফটের বদলে উপহার হিসেবে দেওয়া হলো ২ লিটার অকটেন। জ্বালানি
সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
জ্বালানি সংকটের কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের জন্য কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঠানো দুটি ইউনিট রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জের ছাতকে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ফেসবুকে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে উৎপাদন ব্যাহত হবে না। যেসব শিল্প গ্যাসে পরিচালিত হয়, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত রাখার কারণে উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।
সিলেটে সরকারী উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে সিলেট ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
টানা ১৪ ঘণ্টা ধর্মঘটের পর অবশেষে কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতারা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়নি। বগিগুলো উদ্ধারে কাজ চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ৷
সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়া একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বগি থেকে তেল লুট করতে স্থানীয় শত শত মানুষ ছুটে এসেছে। বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় মাধবপুরের মনতলা রেলস্টেশনের কাছে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়, ফলে সিলেটসহ দেশের অন্যান্য রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।